ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় মাদক কারবারির দাপট-প্রতিবাদ করলেই হুমকি, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ৫৬ বার পঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাওন্নারা এলাকায় এক মাদক কারবারিকে ঘিরে চরম আতঙ্ক বিরাজ করছে। রশিদ (৩০) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো: সুলতানের ছেলে রশিদ পূর্বে মাদকসেবনের সঙ্গে জড়িত ছিল এবং এ কারণে একাধিকবার কারাগারেও যেতে হয়েছে তাকে। তবে বর্তমানে সে নিজেই মাদক বিক্রির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, রশিদের মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। তার প্রভাবে স্থানীয় বহু তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে এবং পরিবারগুলোকে চরম দুর্ভোগে ফেলছে।

অভিযোগ রয়েছে, কেউ তার বিরুদ্ধে কথা বললেই তাকে মারধর কিংবা প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না এবং পুরো এলাকায় এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবিলম্বে রশিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি—এমনটাই মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :

সাটুরিয়ায় মাদক কারবারির দাপট-প্রতিবাদ করলেই হুমকি, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশিত: ০২:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬