ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে সারা দেশের শহীদ মিনার

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২১ ফেব্রুয়ারি

‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন যাঁরা, বায়ান্নর সেই সব শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। একুশের প্রথম প্রহরে ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ মিনিট বাজতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় এই শ্রদ্ধা নিবেদন। এরপর সারা দিন দেশের সব শহীদ মিনারে ভরে ওঠে শ্রদ্ধার ফুলে। দেশের বিভিন্ন প্রান্তে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের চিত্র নিয়ে এই ছবির গল্প।

 

 

ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গণে
ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গণে