ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ৪১ বার পঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর শহীদদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদী।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ বেদী ফুলে ফুলে ভরে ওঠে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ দলে দলে এসে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

মানিকগঞ্জের স্কুলশিক্ষক রবিউল আলম বলেন, তিনি প্রতিবছরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি আরও বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের কাছে আমরা চিরঋণী। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি।”

অপরদিকে কলেজশিক্ষার্থী তানজিন আফরোজা বলেন, “বন্ধুদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে এসেছি। আমাদের শহীদদের জন্য আমরা গর্বিত। তাদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।”

এর আগে ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ

প্রকাশিত: ১২:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬