ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিএএসএমের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৮০ বার পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার পুঁজিবাজার সম্পর্কিত প্রশিক্ষণ পাবেন। মঙ্গলবার বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে নন-ফাইনান্সিয়াল রিসোর্স শেয়ারিং এবং বিএএসএমের অনলাইন ও অফলাইন লাইব্রেরি অ্যাক্সেস আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এমওইউতে স্বাক্ষর করেন বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবুদ দারদা, ডীন, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ, এবং ব্যবসা প্রশাসন বিভাগের সভাপতি এস এম মুজাহিদুল ইসলাম। সমাপনী বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, “এই সমঝোতা স্মারক উচ্চশিক্ষায় পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য এটি একটি নতুন সুযোগ।”

বিএএসএম মহাপরিচালক কামরুল আনাম খান বলেন, “বর্তমান আর্থিক পরিবেশে সচেতন ও তথ্যভিত্তিক বিনিয়োগ অপরিসীম গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্ম যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এই চুক্তি সেই পথকে আরও সুদৃঢ় করবে। এটি ভবিষ্যতের স্থিতিশীল আর্থিক সমাজ গঠনে সহায়ক হবে।”

অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সমন্বয় করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম এবং বিএএসএমের পক্ষ থেকে মো. সাদ্দাম হোসাইন খান।

সংবাদটি শেয়ার করুন :

পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিএএসএমের চুক্তি

প্রকাশিত: ১২:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫