দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ গুরুত্বপূর্ণ ফজিলত
- প্রকাশিত: ১২:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ৪৮ বার পঠিত
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহর অবারিত ক্ষমার সুযোগ নিয়ে আসে। তবে অনেকেই দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ ও অবহেলার কারণে এই সুযোগ হারিয়ে ফেলেন। ইসলাম সহজভাবে ক্ষমা লাভের পথ দেখিয়েছে।
নিচে পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচটি বিশেষ ফজিলত তুলে ধরা হলো—
১. অজুর পানির সঙ্গে ঝরে যায় গুনাহ
রাসুল (সা.) বলেছেন, অজু করার সময় মুখ, হাত ও পা ধোয়ার সঙ্গে সঙ্গে মানুষের পূর্বের গুনাহ পানির সঙ্গে ঝরে যায়। এতে বান্দা পরিষ্কার ও পাপমুক্ত হয়। (সহিহ মুসলিম)
২. মসজিদে যাওয়ার সময় প্রত্যেক কদমে সওয়াব
যে মুসলিম পবিত্র হয়ে মসজিদে যায়, আল্লাহ তাকে প্রতিটি পদক্ষেপে পুণ্য দান করেন, মর্যাদা বৃদ্ধি করেন এবং কিছুটা গুনাহ মাফ করেন। (সহিহ মুসলিম)
৩. নামাজে গুনাহ মাফের নিশ্চয়তা
রাসুল (সা.) বলেছেন, কেউ যখন ভালোভাবে অজু করে এবং নামাজ আদায় করে, তখন তার পূর্ববর্তী গুনাহ পাতার মতো ঝরে পড়ে। (মুসনাদে আহমাদ)
৪. ফরজ নামাজের পর জিকিরে সীমাহীন সওয়াব
ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার ও ৯৯ বার লা-ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে সাগরের ফেনার মতো অসংখ্য গুনাহ ক্ষমা হয়। (সহিহ মুসলিম)
৫. অজুর পর দুই রাকাত নামাজের ক্ষমা
সুন্দরভাবে অজু করার পর যে ব্যক্তি দুই রাকাত নামাজ আদায় করবে, সে তার পূর্ববর্তী সব গুনাহ থেকে মুক্ত হবে। (বুখারি) নিয়মিত নামাজ ও জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর অনন্ত ক্ষমা ও রহমতের অংশীদার হতে পারেন।
















