ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ

বার্তামেইল ডেস্ক
  • প্রকাশিত: ১১:১৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ১৮৩ বার পঠিত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, সাবেক এই কর্মকর্তার বিষয়ে দুদকে একটি অনুসন্ধান চলমান ছিল। দুদক গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এবং যৌথবাহিনীর সহায়তায় তার ক্যান্টনমেন্টের বাসা থেকে প্রায় দুই কোটি ৪৫ লাখ টাকা জব্দ করে।

দুদক জানায়, সাবেক এই সেনা কর্মকর্তার ক্যান্টনমেন্টের বাসায় বৃহস্পতিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ

প্রকাশিত: ১১:১৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫