ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবপাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে

বার্তা মেইল ডেস্ক
  • প্রকাশিত: ১২:২২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / ২৭ বার পঠিত

রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানবপাচার আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন। এর আগে বিকেলে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক রায়হানুর রহমান সুষ্ঠু তদন্তের স্বার্থে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, এক-এগারোর সময় গঠিত বিভিন্ন কাঠামোর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি অভিযোগ করেন, তথাকথিত ট্রুথ কমিশনের কার্যক্রমের আড়ালে অর্থ আদায়, নির্যাতন এবং বিভিন্ন অনিয়ম সংঘটিত হয়েছে। এছাড়া রাজনৈতিক ব্যক্তিদের হয়রানি ও নির্যাতনের অভিযোগও উত্থাপন করেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “যাকে নির্যাতন করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তিনি আজ দেশের প্রধানমন্ত্রী।”

রাষ্ট্রপক্ষ আরও দাবি করে, মালয়েশিয়ার শ্রমবাজার সংশ্লিষ্ট একটি সিন্ডিকেটের সঙ্গেও অভিযুক্তের সম্পৃক্ততা রয়েছে এবং এ বিষয়ে তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ আলম শাহীন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানিয়ে বলেন, মামলাটি পূর্বে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল এবং বর্তমানে পুনঃতদন্ত চলছে। তার দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন ও সাজানো। তিনি আরও উল্লেখ করেন, আসামির বয়স প্রায় ৮০ বছর এবং তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে আসামিকে পুলিশ প্রহরায় হাজতখানায় নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে তাকে লক্ষ্য করে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও আক্রান্ত হন।

এর আগে সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে পল্টন থানার মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৩ সেপ্টেম্বর আফিয়া ওভারসিজের স্বত্বাধিকারী আলতাব খান পল্টন থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মানবপাচার ও সংঘবদ্ধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রী, সাবেক আমলা ও ব্যবসায়ীসহ মোট ১০৩ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আদায় ও আত্মসাত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

মানবপাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১২:২২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬