ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্কে অশান্তি ও ভুল বোঝাবুঝি এড়াতে যেসব অভ্যাস ত্যাগ করা জরুরি

লাইফস্টাইল ডেস্ক
  • প্রকাশিত: ১১:১৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ৫৩ বার পঠিত

সম্পর্ক সময়ের সঙ্গে গভীরতর হয় ঠিকই, কিন্তু এর মধ্যেই থাকে নানা উত্থান–পতন, মনোমালিন্য আর ভুল বোঝাবুঝির মুহূর্ত। এসবই সম্পর্কের অংশ হলেও অনেক সময়ে সমস্যা তৈরি হয় আমাদের অজান্তে করা কিছু আচরণ থেকে। ছোট ছোট ভুল জমতে জমতে বড় হয়ে ওঠে জটিলতা। সঙ্গীর সঙ্গে সম্পর্কটাকে মজবুত রাখতে তাই জেনে রাখুন কোন অভ্যাসগুলো এড়িয়ে চলা উচিত।

  1. যোগাযোগ কমে যাওয়া : সম্পর্কের শুরুতে নিয়মিত কথা হলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ততার কারণে যোগাযোগ কমে যায়। সমস্যা দেখা দিলেই তখন অনেকেই আবেগ চেপে ধরে অল্প কথায় সব প্রকাশ করতে চান— যা সম্পর্ককে আরও দূরে ঠেলে দেয়। সময় দিন, কথা বলুন, অনুভূতি ভাগ করুন।
  2. এক শব্দে উত্তর দেওয়া : সঙ্গী দীর্ঘ মেসেজে অনুভূতি প্রকাশ করলেন, আর আপনি শুধু ‘ওকে’ বা ‘হুম’— এমন উত্তর দিলে সেটা ভুল বার্তা দেয়। এতে সঙ্গীর মনে হয় তার কথা আপনার কাছে গুরুত্বহীন। সংক্ষিপ্ততার চেয়ে আন্তরিকতা বেশি গুরুত্বপূর্ণ।
  3. সঙ্গীর কথা না শোনা : আলোচনায় বসলে নিজের কথা বলার তাড়ায় অনেকে সঙ্গীর কথা শুনতে চান না। এটি বড় ভুল। আগে সঙ্গীর বক্তব্য বুঝুন, তারপর নিজেরটা বলুন। এতে সমস্যার সমাধান সহজ হয়।
  4.  পুরোনো বিষয় টেনে আনা : ঝগড়া হলে পুরোনো ঘটনার প্রসঙ্গ টেনে আনলে পরিস্থিতি আরও বাজে হয়। অতীতের ভুল তুলে বর্তমানের সমস্যাকে বড় করা কখনোই সম্পর্কের জন্য ভালো নয়।
  5. “সে নিজে থেকেই বুঝে নেবে” ভাবনা : অনেকেই মনে করেন কিছু না বললেও সঙ্গী সব বুঝে নেবেন। কিন্তু প্রত্যেকের অনুভব করার ধরন আলাদা। না বলে আশা করলে হতাশা বাড়ে, অভিমান জমে গিয়ে সম্পর্ক দূরে সরে যায়।
  6. সব ঝগড়া জেতার চেষ্টা : সম্পর্কে ‘কে জিতল’— তার চেয়ে গুরুত্বপূর্ণ ‘সম্পর্কটা টিকল কি না’। সবসময় জেতার চেষ্টা করলে সঙ্গী নিজেকে অবমূল্যায়িত মনে করতে পারেন। অনেক সময় একটু ছাড় দেওয়াই সম্পর্ককে শান্ত রাখে।

সংবাদটি শেয়ার করুন :

সম্পর্কে অশান্তি ও ভুল বোঝাবুঝি এড়াতে যেসব অভ্যাস ত্যাগ করা জরুরি

প্রকাশিত: ১১:১৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫