ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের খোঁজ জানতে পিটিআইয়ের বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি’

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: ১০:৩৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ৫৪ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে অনিশ্চয়তা ও গুঞ্জন যতই বাড়ছে, ততই বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে— ইমরান খান আদিয়ালা কারাগারে মারা গেছেন বলে গুঞ্জন। তবে তার অবস্থান, শারীরিক অবস্থা বা সাক্ষাতের কোনো তথ্যই দিচ্ছে না সরকার কিংবা কারা কর্তৃপক্ষ। এমনকি দীর্ঘদিন ধরেই পরিবারের সদস্যদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, যা গুঞ্জনকে আরও জোরালো করেছে। এই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রীর খোঁজ জানতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই বিক্ষোভ ঠেকাতে শহরজুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানান, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পুরো এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।

জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে—

  • যেকোনো সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ও পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ
  • অস্ত্র, লাঠি, গুলতি, বিস্ফোরক, পেট্রোল বোমা বা সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন কোনো জিনিস বহন নিষেধ
  • আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ছাড়া অস্ত্র প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ
  • আপত্তিকর বা উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না
  • পুলিশের বাধা বা নিয়ন্ত্রণ ব্যবস্থা অপসারণের চেষ্টা করা যাবে না
  • মোটরসাইকেলে পেছনে আরোহী বহন নিষিদ্ধ
  • মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহারের অনুমতি নেই

প্রশাসনের দাবি— শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অস্থিতিশীলতা ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে ঘিরে চলমান গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। ইমরানের সঠিক অবস্থা সম্পর্কে সরকারি কোনো স্বচ্ছ তথ্য না আসায় পরিস্থিতি আরও চাপা উত্তেজনার দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সংবাদটি শেয়ার করুন :

ইমরান খানের খোঁজ জানতে পিটিআইয়ের বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি’

প্রকাশিত: ১০:৩৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫