ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল নিলাম আজ: সব তথ্য এক নজরে

 স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: ০১:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৩৯ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম আজ (রোববার, ৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এক যুগ পর আবারও বিপিএলে ফিরছে নিলাম পদ্ধতি, যেখানে ফ্র্যাঞ্চাইজিরা দেশি-বিদেশি খেলোয়াড়দের নিজের দলে ভেড়াবে।

নিলামের আনুষ্ঠানিক আয়োজন হবে র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে, বাংলাদেশ সময় বিকেল ৪টায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, পাশাপাশি বিসিবির ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

এবারের বিপিএলে অংশ নেবে ৬টি ফ্র্যাঞ্চাইজি:

  • ঢাকা ক্যাপিটালস
  • রংপুর রাইডার্স
  • চট্টগ্রাম রয়্যালস
  • সিলেট টাইটানস
  • রাজশাহী ওয়ারিয়র্স
  • নোয়াখালী এক্সপ্রেস

নিলামের নিয়ম অনুযায়ী:

  • প্রতিটি দল কমপক্ষে ১২ জন ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার নিতে পারবে।
  • বিদেশি ক্রিকেটার কমপক্ষে ২ জন এবং অনুমোদন সাপেক্ষে যত ইচ্ছা নিতে পারবে।
  • দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বাংলাদেশি টাকায় এবং বিদেশিদের পারিশ্রমিক মার্কিন ডলারে নির্ধারণ করা হবে।
  • প্রতিটি দলের খরচের সীমা নির্ধারণ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল; তা অতিক্রম করা যাবে না।

চূড়ান্ত তালিকায় থাকা ৪০০-এরও বেশি দেশি-বিদেশি ক্রিকেটারের মধ্যে কমপক্ষে ৮৪ জন খেলোয়াড় এবার দলে জায়গা পাবেন। নিলাম শুরু হতেই ক্রিকেট প্রেমীদের নজর থাকবে, কোন ফ্র্যাঞ্চাইজি কোন তারকা ক্রিকেটারকে দলে ভেড়ায়।

সংবাদটি শেয়ার করুন :

বিপিএল নিলাম আজ: সব তথ্য এক নজরে

প্রকাশিত: ০১:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫