ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় অনুব জৈনের কনসার্ট স্থগিত, টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ১২:২৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৪২ বার পঠিত

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫ – ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুব জৈনের ঢাকা কনসার্টটি নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে। ১২ ডিসেম্বর রাজধানীর ১০০ ফিট কোর্টসাইড, মাদানি অ্যাভিনিউ-তে অনুষ্ঠানের আয়োজন হওয়ার কথা ছিল।

কেন স্থগিত করা হলো?

আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা দর্শক, স্পনসর ও পার্টনারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারছেন না।প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, “পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে এবং যখন আমরা সংশ্লিষ্ট সবার পূর্ণ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারব, তখন এই শোটি আয়োজন করা হবে। নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।”

টিকিটের অর্থ ফেরত

কনসার্ট স্থগিত হওয়ায় টিকিটের মূল্য ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। হাইপনেশন জানিয়েছে, যারা টিকিটের মূল্য ফেরত নিতে চান, তাদের জন্য শিগগিরই রিফান্ড পলিসি ঘোষণা করা হবে। পরবর্তী আপডেটের জন্য দর্শকরা হাইপনেশনের ফেসবুক পেজে নজর রাখার জন্য বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

ঢাকায় অনুব জৈনের কনসার্ট স্থগিত, টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

প্রকাশিত: ১২:২৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫