ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ২০ হাজার মানুষের মুখে হাসি, আইয়ুব খানের ব্যতিক্রম উদ্যোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: ০২:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / ৪২ বার পঠিত

ঈদ উল ফিতর উপলক্ষে মানিকগঞ্জসহ আশপাশের এলাকায় প্রায় ২০ হাজার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও ডেবোনিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আইয়ুব খান।মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাড়াও দোহার ও নবাবগঞ্জ এলাকায় গত কয়েকদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদকে সামনে রেখে রমজান মাসের শেষের দিকে প্রতিদিন সকাল থেকেই দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

বৃহস্পতিবার ও শুক্রবার(২০ মার্চ) সকালেও মানিকগঞ্জের ধুলশুরা ইউনিয়নের খান বাড়ি এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। আইয়ুব খানের উদ্যোগে তার প্রতিনিধি আকিবুল খান নিরলসভাবে কাজ করে মানুষের দোরগোড়ায় এসব ঈদ সহায়তা পৌঁছে দেন।

স্থানীয়রা জানান, আইয়ুব খান একজন নিরহংকার মানুষ। মানুষের কাছে তার কোনো চাওয়া-পাওয়া নেই, তবুও তিনি নীরবে অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন। প্রতি বছর ঈদে তিনি এ ধরনের সহযোগিতা করে থাকেন।

উপকারভোগীরা বলেন, “তাদের এই ব্যতিক্রমী সহযোগিতা আমাদের ঈদকে পরিপূর্ণ করবে। তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা ও দোয়া সবসময় থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন ধুলশুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জায়েদ খান, সমাজসেবক ফারুক ওয়াদুদ খান, ধুলশুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সহ-সভাপতি বিল্লাল খান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

ঈদে ২০ হাজার মানুষের মুখে হাসি, আইয়ুব খানের ব্যতিক্রম উদ্যোগ

প্রকাশিত: ০২:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬