সরকারি চাকুরী আইন লঙ্ঘনের অভিযোগে নির্বাচনি প্রচারণায় দুই নার্স
- প্রকাশিত: ১১:০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮১ বার পঠিত
মানিকগঞ্জে সরকারি চাকুরী আইন লঙ্ঘন করে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে দুই নার্সের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নিশাদ ও আরিফ মানিকগঞ্জ-১ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তোজাম্মেল হক তোজার পক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণায় অংশ নেন। সরকারি চাকরিতে নিয়োজিত থাকা অবস্থায় রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ততা সরকারি চাকুরী আচরণবিধির পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
একই সঙ্গে অভিযুক্ত দুই নার্সের সঙ্গেও যোগাযোগ করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।তবে তাদের দুজনের দাবি তারা নিজেদের প্রয়োজনে ডিসি অফিসে গিয়েছিলেন।কোন প্রচারণায় অংশ নেননি।










