ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি, হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: ০৯:২৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৪২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছেই ন্যাশনাল গার্ডের দুই সেনা সদস্য বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) প্রেসিডেন্টের অফিসের প্রায় দুই ব্লক দূরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের তথ্যানুযায়ী, ওয়েস্ট ভার্জিনিয়া থেকে আসা ওই দুই সেনাকে লক্ষ্য করে একমাত্র হামলাকারী সরাসরি গুলি চালায়। গুলির শব্দ শুনে কাছেই অবস্থান করা ন্যাশনাল গার্ডের অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে হামলাকারীকে পাল্টা গুলি করে থামিয়ে দেন।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবস্থান করছিলেন। তিনি জানান, হামলাকারী ২০২১ সালে যুক্তরাষ্ট্রে আসা একজন আফগান নাগরিক। হামলাকারীকে “কঠোরতম শাস্তি” দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি আগের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে আসা আফগান নাগরিকদের পুনঃপরীক্ষার কথাও উল্লেখ করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীর নাম রহমানউল্লাহ লাকানওয়াল, বয়স ২৯। তিনি আফগানিস্তানের নাগরিক। ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের সহকারী প্রধান জেফ ক্যারোল বলেন, হামলাকারী হঠাৎ করেই কোণ ঘুরে সেনাদের ওপর অতর্কিত গুলি চালাতে শুরু করে। ন্যাশনাল গার্ডের সদস্যরা পাল্টা গুলি চালিয়ে তাকে অন্তত চারবার লক্ষ করেন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন :

হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি, হামলাকারী আটক

প্রকাশিত: ০৯:২৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫