গাজীপুরের তিন এলাকায় দুই দিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
- প্রকাশিত: ১২:৩২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ২৮ বার পঠিত
জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে গাজীপুরের কালীগঞ্জসহ তিনটি এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সমিতির কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন জানান, ২৭ ও ২৯ নভেম্বর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় কালীগঞ্জ, সেভেন রিংস এবং জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।
তবে গ্রাহকদের অসুবিধা কমাতে কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখার পরিকল্পনা করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজ স্বচ্ছন্দে সম্পন্ন করা ও ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের লক্ষ্যে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে গাজীপুর পবিস–১। পাশাপাশি নির্ধারিত দুই দিনে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে তারা।










