ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘানি টানা বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ৬৩ বার পঠিত

‘গরু ছাড়াই ৩০ বছর ধরে ঘানি টানছেন স্বামী-স্ত্রী’— এমন হৃদয়বিদারক শিরোনামে সম্প্রতি একটি প্রতিবেদনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামের মোস্তাকিন আলী (তেলী) ও তার স্ত্রী সখিনা বেগমের মানবেতর জীবনের চিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদনটি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপরই ওই দম্পতির সহায়তায় এগিয়ে আসার ঘোষণা দেন তিনি।

 প্রতিনিধি দল যাবে বৃহস্পতিবার

বিএনপির সহযোগী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’–এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
তারেক রহমান লন্ডন থেকে সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন-কে মোস্তাকিন আলীর সঙ্গে সরাসরি যোগাযোগের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১২টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল মোস্তাকিন আলীর সঙ্গে সাক্ষাৎ করবে।

 উপস্থিত থাকবেন রিজভীও

এই সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ ছাড়া আহ্বায়ক আতিকুর রহমান রুমন-এর নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা, সদস্য সচিব এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারেক রহমান মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সব সময় অবহেলিত, প্রান্তিক ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী।

সংবাদটি শেয়ার করুন :

ঘানি টানা বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

প্রকাশিত: ১২:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫