সর্বশেষ সংবাদ
এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ০৩:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ৩৬ বার পঠিত
বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণমাধ্যমকর্মীরা। এ ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে গেছেন সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা।













