ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৪৫ বার পঠিত

বুধবার (১ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে শুরুতেই রাষ্ট্রদূত জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, উন্নয়ন এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ব্রাজিলের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে দুদেশের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান ।

সংবাদটি শেয়ার করুন :

জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ০৪:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫