মানিকগঞ্জে ন্যাবের নতুন কমিটি: সভাপতি রেশমি, সাধারণ সম্পাদক মৌমিতা
- প্রকাশিত: ০২:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ৩০০ বার পঠিত
মানিকগঞ্জে নার্সিং এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রেশমি আক্তার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৌমিতা চৌধুরী।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। কমিটির তালিকা প্রকাশ করা হয় নার্সিং এসোসিয়েশন অফ বাংলাদেশ (ন্যাব) কেন্দ্রীয় সভাপতি জাহান চৌধুরী ও মহাসচিব মো. আকরাম আলীর স্বাক্ষরিত প্যাডে।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি: রেশমি আক্তার,সহ-সভাপতি: মোহাম্মদ আরিফ হোসেন (নার্সিং ইন্সট্রাক্টর),সাধারণ সম্পাদক: মৌমিতা চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ নবীন মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আনিসুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক: মাসুদ রানা (ছোট),যুগ্ম সাধারণ সম্পাদক: মারুফুল আজাদ,সাংগঠনিক সম্পাদক: মাসুদ রানা (বড়),সহ-সাংগঠনিক সম্পাদক: মো. নিশাত,সহ-সাংগঠনিক সম্পাদক: মো. রফিক হোসেন,প্রচার সম্পাদক: মোহাম্মদ ফাউজার বিশ্বাস,সহ-প্রচার সম্পাদক: মো. এনামুল হক,ক্রিয়া সম্পাদক: মোহাম্মদ ফেরদৌস।
নতুন নেতৃত্বের মাধ্যমে মানিকগঞ্জে নার্সিং খাতের সেবার মান উন্নয়ন ও নার্সদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।










