ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় সাংবাদিকের ওপর হামলা: কথিত পল্লী চিকিৎসক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: ০৭:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ১১৩ বার পঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাংবাদিক মো. আবুবক্কর সিদ্দিকের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

 শনিবার (২ আগস্ট) সন্ধ্যার দিকে সাটুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হান্দুলিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক আবুবক্কর সিদ্দিক এশিয়ান টেলিভিশন এবং দৈনিক জবাবদিহি পত্রিকায় সাটুরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

ভুক্তভোগী সাংবাদিক জানান, কথিত পল্লী চিকিৎসক আবুল কাশেম ৮ নম্বর কৈজুরী গ্রামে স্থানীয় এক খামারির গরু চিকিৎসা করেন। চিকিৎসার একদিন পর গরুটি মারা যায়। ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা কাশেমের ভুল চিকিৎসার কারণে সাটুরিয়া এলাকার চামুটিয়া, হান্দুলিয়া ও আশপাশের গ্রামের আরও কয়েকজন খামারি ক্ষতির মুখে পড়েন।

সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন এশিয়ান টেলিভিশনে সম্প্রচারিত হলে কাশেমের বিরুদ্ধে অভিযোগ ও তার কার্যক্রম নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

হামলার সময় আবুবক্কর সিদ্দিক সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসকের বৈধতা নিয়ে প্রশ্ন করলে কথিত চিকিৎসক ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং প্রকাশ্যে হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে কাশেম ঘটনাস্থল ত্যাগ করেন।

এর কয়েক ঘণ্টা পর, কাশেম ধামরাই থেকে সহযোগীদের সঙ্গে নিয়ে ফিরে এসে হান্দুলিয়ায় সাংবাদিক আবুবক্কর সিদ্দিকের ওপর হামলা চালান। দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কাশেম তাকে গাড়ি থেকে নামিয়ে রাস্তায় ফেলে পুনরায় মারধর করেন এবং জনসম্মুখে তাকে হত্যার হুমকি দেন।

পরে স্থানীয়রা সাংবাদিক আবুবক্কর সিদ্দিককে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, ঘটনার পর কথিত পল্লী চিকিৎসক মো. কাশেমকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

সাটুরিয়ায় সাংবাদিকের ওপর হামলা: কথিত পল্লী চিকিৎসক আটক

প্রকাশিত: ০৭:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫