মানিকগঞ্জে সর্বনাশা ইয়াবাসহ গ্রেফতার ৩
- প্রকাশিত: ০৯:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ১৫৮ বার পঠিত
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
শুক্রবার (১৯ জুলাই) রাত ১১টায় দৌলতপুর উপজেলার যুগিন্দা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল।
পুলিশের তথ্যমতে, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) মোঃ আবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক তিনজন হলেন:
১। মোঃ আরিয়ান খান (২৬), পিতা- নূর ইসলাম খান
২। মোঃ নূর ইসলাম খান (৪৮), পিতা- মোঃ মহর খান
৩। মোঃ শামীম শেখ (২৬), পিতা- মোঃ সাত্তার শেখ
তিনজনই যুগিন্দা, দৌলতপুর, মানিকগঞ্জ এলাকার স্থায়ী বাসিন্দা। ডিবি পুলিশের অভিযানের সময় আরিয়ান খানের কাছ থেকে ৩৫০ পিস, নূর ইসলাম খানের কাছ থেকে ১০০ পিস এবং শামীম শেখের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।










