ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে খেলাফত যুব মজলিসের দিনব্যাপী সদস্য তা’লিমি মজলিস অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: ০৮:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / ১৬৯ বার পঠিত

বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলার উদ্যোগে দিনব্যাপী সদস্য তা’লিমি মজলিস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৪ জুলাই ২০২৫) দিনব্যাপী অগ্রসর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “সদস্য তা’লিমি মজলিস”।

মানিকগঞ্জ শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা দিলাওয়ার হুসাইন। দিনব্যাপী এ আয়োজনে তিলাওয়াতুল কুরআন, দারস, বিষয়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, এহতেসাব ও হেদায়েতি বক্তব্যের মধ্য দিয়ে কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বুরহানুদ্দীন ইমাম। আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুব মজলিসের সহ-সভাপতি আনওয়ার হুসাইন রিয়াদ এবং সংগঠনের জেলা সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুহাম্মাদ রমজান মাহমুদ।

আলোচকবৃন্দ ইসলামী আদর্শে ব্যক্তি ও সমাজ গঠনে যুবকদের ভূমিকা, সংগঠনের লক্ষ্য ও করণীয়, এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। প্রশিক্ষণ পর্ব শেষে হেদায়েতি বক্তব্য ও বিশেষ মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কার্যকর প্রশিক্ষণ ও তা’লিমি কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

মানিকগঞ্জে খেলাফত যুব মজলিসের দিনব্যাপী সদস্য তা’লিমি মজলিস অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫