ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে শহীদ জিয়া পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: ০১:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / ২০৫ বার পঠিত

মানিকগঞ্জের  দৌলতপুর উপজেলার শহীদ জিয়া পরিষদের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আসন্ন নির্বাচনে সংগঠনকে গতিশীল করতে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে জেলা শহীদ জিয়া পরিষদের আহ্বায়ক মো. ইমরান হোসেন ইমন ও সদস্য সচিব মো. দেওয়ান সাব্বির স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মো. সাকিল হোসেনকে আহ্বায়ক এবং মো. মমিন হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ জেলা’র শহীদ জিয়া পরিষদের আহ্বায়ক মো. ইমরান হোসেন ইমন নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “আগামীর নির্বাচনে শহীদ জিয়া পরিষদ একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক অবস্থান থেকে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

তিনি নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন এবং সবাইকে ন্যায়ের পক্ষে অটল থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

দৌলতপুরে শহীদ জিয়া পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ০১:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫