ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কাবুল খান, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসাইন খান

বাড়াই ভিকরা জনকল্যাণ সমিতির আংশিক কমিটি গঠন

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: ১১:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ৪৩৫ বার পঠিত

মানিকগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম বাড়াই ভিকরায় সম্প্রতি গঠিত হলো “বাড়াই ভিকরা জনকল্যাণ সমিতির” আংশিক কমিটি।

গত ৫ জুন ২০২৫ (বৃহস্পতিবার) গ্রামের ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রামবাসী ও তরুণ সমাজের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

সমিতির সদ্য বিদায়ী সফল সভাপতি জনাব লিয়াকত আলী খান (লাবন), সিনিয়র সহ-সভাপতি জনাব আলী আজগর খান আলী এবং সাধারণ সম্পাদক জনাব কে.এম. ফেরদাউসের স্বাক্ষরে গঠিত আংশিক কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাভার ও ধামরাই অঞ্চলের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ কাবুল খানকে। একইসাথে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ঢাকা কর অঞ্চলের অভিজ্ঞ আয়কর কর্মকর্তা মোঃ ইকবাল হোসাইন খান।

গ্রামের সার্বিক উন্নয়ন, সামাজিক ঐক্য এবং মানবিক কল্যাণে এই কমিটির কার্যক্রম হবে সময়োপযোগী ও বাস্তবভিত্তিক — এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। সভায় উপস্থিত গ্রামবাসী ও যুব সমাজের প্রতিনিধিরা জানান, অচিরেই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সমিতির কার্যক্রমে গতি আনা হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হবে।

বক্তারা বলেন, আধুনিক, সচেতন ও প্রগতিশীল সমাজ গঠনে বাড়াই ভিকরা জনকল্যাণ সমিতি এক অবিচ্ছেদ্য ভুমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে এই সংগঠন আরও গতিশীল হয়ে উঠবে বলে সবার বিশ্বাস।

উল্লেখ্য, বাড়াই ভিকরা জনকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরেই স্থানীয় উন্নয়ন, শিক্ষায় সহায়তা, সমাজকল্যাণমূলক কর্মসূচি এবং দুর্দশাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর মত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন :

সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কাবুল খান, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসাইন খান

বাড়াই ভিকরা জনকল্যাণ সমিতির আংশিক কমিটি গঠন

প্রকাশিত: ১১:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫