ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ৩ জন

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: ০৮:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / ২২৭ বার পঠিত

মানিকগঞ্জে পৃথক দুটি অভিযানে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুল।

নিয়মিত মামলায় আটক হওয়া ব্যক্তি হলেন—মানিকগঞ্জ পৌরসভার পৌলী এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সজল মিয়া (৩২)। তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৬, তারিখ- ০৪/০৬/২০২৫) দায়ের করা হয়েছে।

অন্যদিকে, মোবাইল কোর্টের আওতায় আটক হন একই এলাকার আব্দুল মান্নান (৪২) ও পিয়াস হোসেন (২০)। তাদের বসতঘরে অভিযান চালিয়ে যথাক্রমে ১৫০ গ্রাম ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন পরিচালিত মোবাইল কোর্টে, দুই আসামিকেই ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে মোট ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং নিয়মিত মামলার আসামিকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ৩ জন

প্রকাশিত: ০৮:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫