নবারুণ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত
- প্রকাশিত: ১২:১৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৪৩৩ বার পঠিত
মানিকগঞ্জ সদর উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই চিকিৎসা সেবা কার্যক্রম চলে।বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ৮জন ডাক্তার ও তার সহোযোগিরা এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।
এসময় নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা: মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন রোগের চিকিৎসা সেবা সহ রক্তের গ্রুপ পরিক্ষা, ডায়াবেটিস পরিক্ষা করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা আব্দুর রহিম জানান, বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পেরে আমরা অনেক খুশি।হাতের নাগালে চিকিৎসা সেবা পেলাম
তা না হলে জেলা সদর বা ঢাকায় যেতে হত চিকিৎসা সেবার জন্য। এই সেবা আয়োজন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ।
এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিয়াজুল ইসলাম খান জনি বলেন,আজকে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা সেবা একটি মহৎ উদ্যোগ। মানবিক কাজ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। বিশেষ করে তোফাজ্জল তপু, সমরেশ দের আয়োজনে এই মেডিকেল সেবা পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার হিসেবে নিয়োজিত আছেন তারা ও এসেছেন। স্বল্প সময়ে অনেক ভালো ভালো ডাক্তারের সেবা পাওয়া সম্ভব হচ্ছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে।
নবারুণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন বলেন, আমি প্রাক্তন শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে খুবই আনন্দিত এবং গর্বিত। আমাদের সকল শিক্ষার্থীরা যেন অনেক ভালো কিছু করে সাফল্য মন্ডিত হোক এমন প্রত্যাশা এবং দোয়া রইলো।
বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের সার্বিক সহোযোগিতা করেন মানিকগঞ্জ সিটিস্ক্যান এন্ড কনসালটেশন সেন্টার।










