ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজীবপুর আদর্শ ডিগ্রি কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: ০৪:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭৪ বার পঠিত

মানিকগঞ্জের রাজীবপুর আদর্শ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম সভাপতিত্ব করেন, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ। উদ্বোধনী ঘোষণা করেন এস.এম. জুয়াহেরুর রহমান চুয়েল। এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানান আকর্ষণীয় ইভেন্টে অংশ নেন। ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা, দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট দর্শকদের আনন্দ দিয়েছে। মাঠজুড়ে ছিল বর্ণিল সাজসজ্জা, কুচকাওয়াজ, মশাল প্রজ্বালন ও পায়রা ওড়ানোর মনোমুগ্ধকর দৃশ্য।

প্রধান অতিথির বক্তব্যে আলী আশরাফ বলেন, “এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দর আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে, যা ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাসী করে তুলবে।”

তিনি আরও বলেন, ক্রীড়ানুষ্ঠান কলেজের সুনাম বৃদ্ধি করেছে এবং সহশিক্ষা কার্যক্রমের উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থী, শিক্ষক ও আয়োজকদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

রাজীবপুর আদর্শ ডিগ্রি কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রকাশিত: ০৪:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫