জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃত্বে মেহেদী হাসান হাওলাদারকে দেখতে চায় তৃণমূল
- প্রকাশিত: ১০:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ২২০ বার পঠিত
জাতীয়তাবাদী আন্দোলনের দীর্ঘদিনের পরীক্ষিত সংগঠক মেহেদী হাসান হাওলাদারকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা। দলীয় ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ে তাঁর দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা নেতাকর্মীদের মধ্যে আস্থা ও জনপ্রিয়তা তৈরি করেছে।
মেহেদী হাসান হাওলাদার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক পিরোজপুর জেলা সহ-সভাপতি এবং বর্তমানে মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। তাঁর একনিষ্ঠতা, পরিশ্রম এবং আদর্শিক অবস্থান তাকে তৃণমূল পর্যায়ে একজন নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, তাঁর মতো অভিজ্ঞ ও নিষ্ঠাবান নেতৃত্ব মৎস্যজীবী দলকে আরও কার্যকর ও গণমুখী সংগঠনে রূপান্তর করতে পারে। দলের সাংগঠনিক কাঠামো মজবুত করা ও তৃণমূলের কণ্ঠস্বর তুলে ধরার লক্ষ্যে তাঁকে কেন্দ্রীয় নেতৃত্বে দেখতে আগ্রহী অনেকেই।
তারা আরও বলেন, “মেহেদী হাসান হাওলাদার শুধু একজন সংগঠক নন, তিনি একজন আদর্শবান পথপ্রদর্শক। তাঁর নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী রাজনীতির মাঠে নতুন গতি ও শক্তি প্রত্যাশা করি।”
এ বিষয়ে দলীয় শীর্ষ পর্যায়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, ভেতরের সূত্র বলছে—আগামী সম্মেলনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে তাঁর নাম আলোচনায় রয়েছে।















