সর্বশেষ সংবাদ
এবার আরেকটি দেশে প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে জেন-জিদের বিক্ষোভ, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশিত: ০৩:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ৫৫ বার পঠিত
জেনারেশন জেড বা জেন-জিদের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বুধবার (১ অক্টোবর) দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্ক্ষলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন দুই বিক্ষোভকারী। তারা দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বুধবার লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ















