ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ ৫ দাবিতে মাঠে নামছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:২১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮৪ বার পঠিত

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

জামায়াতের উত্থাপিত ৫ দাবি—১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন। ২. সংখ্যানুপাতিক (পিআর) ভোট পদ্ধতি চালু। ৩. নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। ৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

জামায়াতের ঘোষণার পাশাপাশি আরও ছয়টি রাজনৈতিক দল একই দাবিতে আন্দোলনে যোগ দিচ্ছে।
এসব দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)

তারা জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীতে যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করবে সাতটি দল। তবে তিন দিনের অভিন্ন কর্মসূচি প্রতিটি দল নিজস্বভাবে মাঠে পালন করবে।

বৃহস্পতিবার রাজধানীতে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ করবে। তিন দিনের অভিন্ন এ কর্মসূচি দলগুলো পৃথকভাবে পালন করবে।

সংবাদটি শেয়ার করুন :

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ ৫ দাবিতে মাঠে নামছে জামায়াত

প্রকাশিত: ১০:২১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫