ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ করছে আমিরাত

বার্তা ডেস্ক
  • প্রকাশিত: ০২:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৩ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশসহ মোট ৯ দেশের নাগরিকদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিক, পর্যটক ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসার আবেদন করা যাবে না।

ইউএই অভিবাসন কর্তৃপক্ষ জানায়, নিষেধাজ্ঞার আওতায় পড়ছে— আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

যদিও আমিরাত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কারণ প্রকাশ করেনি, তবে বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা সূত্র বলছে, তিনটি বিষয় মূলত প্রভাব ফেলতে পারে—

নিরাপত্তাজনিত উদ্বেগ: সন্ত্রাসবাদ বা অবৈধ কার্যকলাপ প্রতিরোধ

ভূরাজনৈতিক টানাপোড়েন: উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সম্পর্ক

স্বাস্থ্যনীতি: কোভিড-১৯ পরবর্তী কঠোর প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা

এই নিষেধাজ্ঞা আপাতত সাময়িক বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনার পর পুনরায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে ইতিমধ্যেই বৈধ ভিসা নিয়ে আমিরাতে বসবাসরত নাগরিকরা এর বাইরে থাকবেন।

সূত্র: ইউএই ভিসা অনলাইন

সংবাদটি শেয়ার করুন :

বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ করছে আমিরাত

প্রকাশিত: ০২:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫