ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

নাজমুল করিম, সাভার
  • প্রকাশিত: ০৭:২৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ১৬৭ বার পঠিত

ঢাকার সাভারে উপজেলা সেটলমেন্ট অফিসের অনিয়ম, ঘুষ গ্রহণ ও দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সাভার মডেল থানার সামনে এই কর্মসূচিতে অংশ নেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর হামলা-মামলা মানে সত্যকে দমিয়ে রাখার অপচেষ্টা। সরকারি দপ্তরের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় উল্টো ভুক্তভোগী সাংবাদিকদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয় মিথ্যা মামলা। এর তীব্র নিন্দা জানাই।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতাকে তুলে ধরে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে এসময় সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাব, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশন এবং টেলিভিশন রিপোর্টার্সসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সাভার মডেল থানার সামনে সড়ক প্রদক্ষিণ করেন।

গত ৮ ডিসেম্বর সাভারের আলমনগরে উপজেলা সেটেলমেন্ট অফিসে ঘুষ গ্রহণ ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান দেশ টিভির জেলা প্রতিনিধি দেওয়ান ইমন, বিজয় টিভির শরীফ শেখ, চ্যানেল এস এর প্রতিবেদক জাহিদুল ইসলাম, এনটিভির ক্যামেরাম্যান জায়েদ আনসারীসহ কয়েকজন সাংবাদিক। এ সময় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও হামলা করেন সহকারী সেটেলমেন্ট অফিসার এএসএম শাহীন, পেশকার শফিক ও সাইফুল ইসলাম। পরে সাংবাদিকদের বিরুদ্ধেই উল্টো সরকারি কাজে বাঁধা দানের অভিযোগে তুলে মামলা দায়ের করেন সহকারি সেটেলমেন্ট অফিসার।

সংবাদটি শেয়ার করুন :

সাভারে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৭:২৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫