সর্বশেষ সংবাদ
ঢাকার সুইডেন দূতাবাসের সতর্কতা: অভিবাসন প্রক্রিয়ায় অনৈতিক প্রভাব অপরাধ
অনলাইন ডেস্ক
- প্রকাশিত: ১২:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ৫৮ বার পঠিত
ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস অভিবাসন প্রক্রিয়ায় ঘুষ বা অনৈতিক প্রভাব খাটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে সতর্ক করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত বার্তায় দূতাবাস জানিয়েছে, সুইডেনের অভিবাসন ব্যবস্থা সম্পূর্ণ স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমতার ওপর দাঁড়িয়ে পরিচালিত হয়।
বার্তায় আরও বলা হয়েছে—
- ঘুষ দেওয়া, নেওয়া বা অনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা সুইডেনে ফৌজদারি অপরাধ।
- সরকারি কর্মকর্তা থেকে বেসরকারি সকলের ক্ষেত্রে আইন সমানভাবে প্রযোজ্য।
- অভিবাসন প্রক্রিয়ায় অতিরিক্ত সুবিধা দেওয়ার বা নেওয়ার কোনো সুযোগ নেই।
- এমন কর্মকাণ্ড সুইডেনের মানবিক, ন্যায়পরায়ণ ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে।
দূতাবাসের পক্ষ থেকে সবাইকে মনে করিয়ে দেওয়া হয়েছে, সমতা, ন্যায় ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা সুইডেনের অভিবাসন ব্যবস্থার মূলনীতি, তাই এই ধরনের অনৈতিক উদ্যোগ কোনোভাবেই সহ্য করা হবে না।














