ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বিউটি পার্লার থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৫০ বার পঠিত

শহরের বৌদ্ধ মন্দির সড়কের একটি বিউটি পার্লার থেকে নাদিয়া ইসলাম ঝিমি (২৫) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান জানান, সোমবার দুপুর ১২টার দিকে ঝিমি’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুন থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত নাদিয়া ইসলাম ঝিমি শহরের বাহারছড়া এলাকার জাফর আলমের মেয়ে। তিনি বার্মিজ মার্কেট এলাকায় ঝিমি মেকওভারসহ দুটি বিউটি পার্লারের মালিক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, নাদিয়ার স্বামী মোহাম্মদ ইয়াসিনের গোপন দ্বিতীয় বিয়ে জানার পর তিনি বাবার বাড়িতে চলে আসেন। রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টার দিকে কাজের কথা বলে পার্লারে যান। রাতে ফোনে তিনি জানান, পার্লারেই অবস্থান করছেন। সোমবার সকালে তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পার্লারে যান। দরজা বন্ধ ও সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখা যায়, নাদিয়া সিলিংয়ে ঝুলছেন।

ওসি ইলিয়াছ খান বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

কক্সবাজারে বিউটি পার্লার থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫