ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সাঁজোয়া কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ১২:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৮৬ বার পঠিত

বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এসিসিএন্ডএস) সাঁজোয়া কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ শেষ হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

এসিসিএন্ডএস প্রাঙ্গণে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস।

সম্মেলনে সাঁজোয়া কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, সাঁজোয়া কোর দীর্ঘদিন ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক যুদ্ধকৌশল, প্রযুক্তিগত সক্ষমতা এবং উচ্চমানের প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশের সুরক্ষা ও উন্নয়নে সাঁজোয়া কোরের প্রতিটি সদস্যের অবদান অত্যন্ত মূল্যবান এবং সামনের দিনগুলোতেও এ কোর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান এসিসিএন্ডএস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং সম্মেলনে অংশ নেওয়া ইউনিট অধিনায়কদের সঙ্গে সমবেত আলোকচিত্রে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট, ডিজি এনএসআই, এডজুটেন্ট জেনারেল, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমান্ড্যান্ট এসিসিএন্ডএস, সাঁজোয়া ব্রিগেডের প্রতিনিধি এবং বিভিন্ন সাঁজোয়া ইউনিটের অধিনায়কসহ গণমাধ্যমকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

বগুড়ায় সাঁজোয়া কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫