ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডে জামায়াত প্রার্থী জাহিদুর রহমানের কার্যকর পদক্ষেপের দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: ১১:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ১১৯ বার পঠিত

মানিকগঞ্জ-২ আসনের (হরিরামপুর, সিংগাইর ও আংশিক সদর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজসেবক মুহাম্মদ জাহিদুর রহমান নদীভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আজ মঙ্গলবার (২২জুলাই) ঢাকা পান্থপথস্থ পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

এ সময় তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর, রামকৃষ্ণপুর, গোপীনাথপুর, বয়ড়া, হারুকান্দি ও ধূলসুরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও নদীভাঙনপ্রবণ পয়েন্টগুলোর দুরবস্থার চিত্র তুলে ধরেন এবং স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

দুপুর ১২টায় অনুষ্ঠিত এই বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. রাফিউস সাজ্জাদ, নির্বাহী প্রকৌশলী ড. মাহতাব হোসেন ও বোর্ডের পরিচালক উপস্থিত ছিলেন। জাহিদুর রহমান স্থানীয় জনগণের পক্ষে একটি লিখিত দাবি পত্র প্রদান করেন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ তুলে ধরেন।

তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পঙ্গু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. মো. শাহিদুর রহমান খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হরিরামপুর উপজেলার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাজিবুল ইসলাম, সাবেক সেক্রেটারি মঞ্জুর, জামায়াত নেতা সাব্বির আলী ও ইঞ্জিনিয়ার কাউসার দেওয়ানসহ স্থানীয় নেতাকর্মীরা।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অচিরেই হরিরামপুর এলাকার পদ্মা নদীর ভাঙনপ্রবণ অংশগুলো সরেজমিনে পরিদর্শন করবেন বলে প্রতিশ্রুতি দেন। তারা জিও ব্যাগ, ব্লক স্থাপন ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের নদীভাঙনের সমস্যা সমাধানে এটি একটি সাহসী পদক্ষেপ।

সংবাদটি শেয়ার করুন :

নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডে জামায়াত প্রার্থী জাহিদুর রহমানের কার্যকর পদক্ষেপের দাবি

প্রকাশিত: ১১:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫