মানিকগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- প্রকাশিত: ০৯:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ১০৮ বার পঠিত
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ। উদ্ধার করা হয়েছে প্রায় ১,৬০,০০০ টাকা মূল্যের ১০ গ্রাম হেরোইন এবং ২০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট।
সোমবার (২১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দুবুলিয়া ও রায়পুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালিত হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুল এর সার্বিক তত্ত্বাবধানে। অভিযান পরিচালনায় ছিলেন উপ-পরিদর্শক মোঃ আতাউর রহমান সজীব এবং মোঃ রফিকুল ইসলাম।
গ্রেফতারকৃত দুই আসামিরা হলেন:
১। মোঃ রাসেল মোল্লা (৩০), পিতা–মোঃ লাভলু মোল্লা, মাতা–রেখা বেগম, গ্রাম–দুবুলিয়া, ওয়ার্ড নং ০৯, ইউনিয়ন–মহাদেবপুর, থানা–শিবালয়, জেলা–মানিকগঞ্জ। তার নিকট থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
২। জামিরুল ইসলাম জনি (৩২), পিতা–শামসুদ্দিন মিয়া, মাতা–মৃত জমেলা বেগম, গ্রাম–রায়পুর, ওয়ার্ড নং ০৫, ইউনিয়ন–শিমুলিয়া, থানা–শিবালয়, জেলা–মানিকগঞ্জ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শিবালয় থানায় দুটি পৃথক নিয়মিত মামলা (নম্বর ১৮ ও ১৯, তারিখ: ২১/০৭/২০২৫) রুজু করা হয়েছে। আসামিদেরকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










