ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে কু-প্রস্তাবে সারা না দেওয়ায় নারীর উপর হামলার অভিযোগ 

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: ০৯:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ৪৫৯ বার পঠিত

কু-প্রস্তাবে সারা না দেওয়ার কারণে নেশা করে এক নারী ও তার পরিবারের উপরে হামলা অভিযোগ উঠেছে সোহেল বিশ্বাস নামের এক যুবকের রিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৯মে) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনার পর ভুক্তভোগী পরিবার আতঙ্কে রয়েছে। ৩০ মে সন্ধ্যায় ভুক্তভোগী নারী বাদি হয়ে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর ভাটিপাড়া গ্রামের সোহেল বিশ্বাস দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী রেশমা আক্তারকে কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিলেন। গত বৃহস্পতিবার বিকালে নেশাগ্রস্ত অবস্থায় সোহেল হোসেন ভুক্তভোগী নারীর বাড়িতে গিয়ে তার ভাগিনা বিশাল কে খুঁজে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এবং তার ভাগিনাকে মারধর করবে বলে হুমকি দিতে থাকে। মারধরের কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওই নারী ও তার পরিবারের উপর হামলা করেন। এতে রেশমা আক্তার গুরুতর আহত হয়।

ভুক্তভোগী নারী রেশমা আক্তার জানান, আমার স্বামী প্রবাসে থাকেন। আমি আর আমার ভাবি দুইজনে বাড়িতে থাকি। আমরা সোহেল হোসেনের ভয়ে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারছি না। আমরা জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। রাতে ঘুমাতে গেলে জানালায় জোরে জোরে শব্দ করে তারা।

প্রত্যক্ষদর্শী আমেনা বেগম বলেন, ঘটনার দিন বিকালে তিনি তার নিজ ঘরের বারান্দায় বসে ছিলেন, বাহিরে ছিলো হালকা বৃষ্টি। এমন সময় সোহেল বিশ্বাস রেশমার বাড়িতে এসে জোড়ে জোড়ে তার ভাগিনা বিশাল কে মারপিট করার জন্য ডাকাডাকি করতে থাকে।বিশালকে বাসায় না পেয়ে তাদের সাথে অনেক খারাপ আচরণ করেন এবং এক পর্যায়ে তাদের সকলের উপর হামলা করেন।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খাঁন বলেন, রেশমা আক্তার আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন :

হরিরামপুরে কু-প্রস্তাবে সারা না দেওয়ায় নারীর উপর হামলার অভিযোগ 

প্রকাশিত: ০৯:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫