ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ইউপি সদস্যের নামে অপপ্রচার ও মারধরের  অভিযোগ 

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: ০৩:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ১০৩ বার পঠিত

মানিকগঞ্জ সদর উপজেলার  ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য  মো: কুদ্দুস এর নামে অপপ্রচার ও মারধরের অভিযোগ স্থানীয় খোয়াজ বেপারীর ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় অভিযোগের ভিত্তিতে একটি মামলা রজু হয়েছে।

জানা যায়, ইউপি নির্বাচন নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের খোয়াজ ব্যাপারি ও তার ছেলে আফসার, ইয়াসিন ও তার বাবা কবির সহ তাদের অনুসারীরা ১৭ই এপ্রিল কলাশী বাজারে ভারারিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কুদ্দুস মেম্বার ও তার পরিবারের ওপর হামলা করে কুপিয়ে জখম করে । এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় অভিযোগের ভিত্তিতে একটি মামলা রজু হয় । রজু হওয়ার পরে আসামিরা আদালত থেকে জামিন নেয় এরপরে উক্ত ইউপি সদস্য ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন হুমকি ধামকি সহ ইউপি সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায় অভিযুক্তরা এবং মিথ্যা মানববন্ধনও করে ।

কুদ্দুস মেম্বারের সহধর্মিণী জানান, আমি একজন মহিলা মানুষ, আমার উপরেও তারা হামলা করেছে,আমার জামা কাপড় ছিড়ে ফেলেছে। এতে আমার শ্লীলতাহানি হয়েছে, আমি এর বিচার চাই।

রোকেয়া , জমেদা ও আবু তালেব সব একাধিক প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, কুদ্দুস মেম্বার অনেক ভালো মানুষ। সে কোনো রকম অপকর্মের সাথে জড়িত না এবং তার নামে ১৭/১৮ টি যে মামলার কথা বলা হয়েছে সেটি মিথ্যা ।মেম্বার হওয়ার পর ও পেটের দায়ে তিনি অটো রিক্সা চালিয়ে জিবিকা নির্বাহ করেন। তিনি কোনো নেশার সাথে সংযুক্ত না ।

এ বিষয়ে ভাড়ারিয়া ইউপি সদস্য মোঃ কুদ্দুস বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের খোয়াজ বেপারি। পুর্ব শত্রুতার জেরে আমাকে ও আমার স্ত্রী এবং ভাই কে কুপিয়ে জখম করে তারা।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং তার বিপরীতে কাউন্টার মামলাও হয়েছে । দুই পক্ষের অভিযোগের ভিত্তিতেই দুইটি মামলা হয়েছে । এই মামলার চার্জশিট হয়েছে কিনা দেখে জানাতে হবে ।

সংবাদটি শেয়ার করুন :

মানিকগঞ্জে ইউপি সদস্যের নামে অপপ্রচার ও মারধরের  অভিযোগ 

প্রকাশিত: ০৩:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫