নবারুণ উচ্চ বিদ্যালয়ে ঈদ ক্রিকেট উৎসব সিজন ২ অনুষ্ঠিত
- প্রকাশিত: ০৫:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৩০৭ বার পঠিত
মানিকগঞ্জ সদর উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ ক্রিকেট উৎসব ২০২৫ সিজন ২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮ টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ উৎসব শুরু হয়। ক্রিকেট ম্যাচের ফাইনালে ২০০২ ব্যাচ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২০১৩ ব্যাচ।
নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ব্যাচ থেকে শুরু করে এস এস সি ২০২৪ পর্যন্ত মোট ৩৩ ব্যাচ এই মিলন মেলায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ক্রিকেট উৎসব সহ মেয়েদের মিনি ফুটবল শট, বড়দের পাতিল ভাঙ্গা, মেয়েদের ডিজিটাল মিউজিক্যাল চেয়ার এবং র্যাফেল ড্র সহ সন্ধায় ক্লোজাপ তারকার গানের আসরের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এদিন বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে নবারুণ স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে।
এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী ও বর্তমান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।










