ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বছরের শিশু ধর্ষনের অভিযোগে একজন গ্রেফতার 

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ৬৭ বার পঠিত

মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে এসে তিন বছর বয়সী এক শিশু ধর্ষনের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ সন্ধ্যায় শিশুটি তার পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। একপর্যায়ে শিশুটি অসুস্থ অনুভব করলে তার মা বিষয়টি টের পান এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। পরে ৯ মার্চ শিশুটিকে টাঙ্গাইলের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

শিশুটির পরিবার মানসিকভাবে ভীষণ চাপে রয়েছে , শিশুটির শারীরিক অবস্থার উন্নতি নিয়ে উদ্বিগ্ন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান শিশুর পরিবার।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন, তাদের বাড়ি টাঙ্গাইল জেলায় মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে আসলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। তারা সবাই নিজেদের আত্মীয়-স্বজন। পরে আজ একজনক কিশোরকে গ্রেফতার করা হয়েছে তার বয়স ১৪ বছর। এখন সদর থানা হেফাজতে আছে,আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করা হবে ।

সংবাদটি শেয়ার করুন :

তিন বছরের শিশু ধর্ষনের অভিযোগে একজন গ্রেফতার 

প্রকাশিত: ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫