সর্বশেষ সংবাদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিমি যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহণ চালকেরা। বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ যানজট দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল। স্থানীয় সূত্র জানায়, রাতভর মুষলধারে বৃষ্টি এবং দড়িকান্দি এলাকায় রডবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। ফলে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি দীর্ঘ সময় স্থবির হয়ে থাকে। অনেক যাত্রী কাছাকাছি গন্তব্যে পৌঁছাতে হেঁটেই যাত্রা শুরু করেন। যানজটে আটকে থাকা যাত্রী ইয়াছিন আরাফাত বলেন, ‘জ্যাম লাঙ্গলবন্দ থেকে চিটাগাং রোড ছাড়িয়ে গেছে বলে শুনেছি। কেউ বলছে- ব্রিজ ভেঙেছে, আবার কেউ বলছে গাড়ি নষ্ট হয়েছে।’ আরেক যাত্রী শরীফ বলেন, ‘অনেকক্ষণ ধরে কাঁচপুরে আটকে আছি। গাড়ি এক ইঞ্চিও নড়ছে না। কতক্ষণ লাগবে আল্লাহই জানেন।’ মহাসড়কের পাশে চায়ের দোকান চালানো আবুল হাসেম বলেন, ‘সকাল ৬টা থেকে দোকান খুলে দেখছি, রাস্তায় যানজট লেগেই আছে।’ এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, দড়িকান্দি এলাকায় রডবাহী একটি ট্রাক বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছিল। এর সঙ্গে দ্বিগুণ গাড়ির চাপও যোগ হয়। বর্তমানে যানজট কিছুটা কমতে শুরু করেছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন,
সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ
পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল
পিআর পদ্ধতির (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) দাবি ও একটি রাজনৈতিক দলের প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন
মানিকগঞ্জে বিএনএ সভাপতি শাহিনের নামে মিথ্যা অপবাদ রটনোর অভিযোগে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে নার্স শাহিনের নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগ সিনিয়র স্টাফ নার্স আনজুমান আরার বিরুদ্ধে। আঞ্জুমান আরার বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার
গাজীপুরে আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। টানা আড়াই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার
শিশু লামিয়া’র বাবা আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ছোট্ট শিশু লামিয়া আক্তারের বাবা আব্দুর রাজ্জাকের
সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবি নিয়ে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে স্থানীয়
বিভিন্ন পরিবহনে কাঁচপুর হাইওয়ে থানার ওসির মাসোহারা বাণিজ্যের অভিযোগ
হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানীর বিরুদ্ধে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন পন্য
কুড়িগ্রামে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
কুড়িগ্রামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
কিডনি রোগে অসহায় খাজা মিয়ার জীবন সংগ্রাম
দুটি কিডনির ৮০ শতাংশ নষ্ট নিয়ে জীবন যুদ্ধে শয্যাশায়ী খাজা মিয়া (৬০)। খাজা মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট কয়ারমারী গ্রামের
রংপুরে মায়ের হাতে ৭ মাসের শিশু হত্যা
রংপুরের তারাগঞ্জে এক মর্মান্তিক ঘটনায় মা নিজের সাত মাসের শিশু কন্যাকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৫









